নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম থানার ডাকাতি মামলার আসামি বগুড়ায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১০মিনিটে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া শহরের হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নন্দীগ্রাম থানার একটি ডাকাতি মামলার তদন্তেপ্রাপ্ত পলাতক আসামি বাবলা ফকির (৩৭) কে গ্রেপ্তার করে। এরপর র্যাবের পক্ষ হতে তাঁকে নন্দীগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সে নন্দীগ্রাম থানার এফআইআর নম্বর ১৭ (তারিখ ১৮ মে ২০২৬) এবং জিআর নম্বর ৬৭ এর ডাকাতি মামলার আসামি। আসামি বাবলা ফকির বগুড়া মহানগরের চক সূত্রাপুর এলাকার বাদুরতলা কুলিপট্টির মৃত রহিম উদ্দিনের ছেলে। থানা পুলিশ তাঁকে বগুড়া কোর্টে প্রেরণ করেছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, র্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি নন্দীগ্রাম থানার ডাকাতি মামলার আসামি। তাঁকে থানা থেকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।