• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

উৎসের উপেক্ষা….. লেখক নুসরাত শারমিন

Reporter Name / ৩৪৫ Time View
বুধবার, ১ জুলাই, ২০২৬

উৎসের উপেক্ষা

লেখক নুসরাত শারমিন

মেঘ না কাঁদলে বৃষ্টি হয় না
তাই তো আমি মা,
রৌদ্র তাপে জ্বলবি যেদিন
ঐ আকাশে আর মেঘ থাকবে না!

কালি না হলে গল্প হয় না
গল্প লিখে মা,
পৃষ্ঠা যেদিন শুকাবে ওরে
কালি পাবি না।

রাস্তার বুকে ঘুরে চাকা
রাস্তা মায়ের বুক,
রাস্তা ছাড়া বুঝবি একদিন
চাকার হয় না সুখ।

স্রোত গর্জে পাড়কে দেখে
কেন বাধা দিস?
পাড় হারা স্রোত দিশাহারা যে
ভাঙলে বুঝে নিস।

বীজটা বলে উপহাসে
নোংরা মাটি তুই,
বিশ্বজগত হাতের মুঠোয়
মাটির বাঁধন ছুঁই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com