• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০
শিরোনামঃ
পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ৭৮ Time View
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাতুন বেওয়া (৬০) নামের এক বিধবা নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বিধবা খাতুন বেওয়া ওই গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের স্ত্রী। এই ঘটনার পর পর স্থানীয় জনতা ঘটনার সাথে জড়িত বুদ্ধি প্রতিবন্ধী সামছুল হক কে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। আটক সামছুল হক একই গ্রামের মৃত- আব্দুর রশিদ ছেলে।

গ্রামবাসী ও স্থানীয় সুত্রে জানা গেছে, সামছুল আলম একজন বুদ্ধি প্রতিবন্ধী তাকে কয়েক দিন যাবত তার মা ঘরে দরজায় তালা দিয়ে রাখে। রোববার বিকেলে খাতুন বেওয়া ওই বাড়িতে গিয়ে এই দৃশ্য দেখে তার ঘরের তালা খুলে দেয়ার সাথে সাথে প্রতিবন্ধী সামছুল হক ক্ষিপ্ত হয়ে খাতুন বেওয়া কে ওড়না দিয়ে বেঁধে এলোপাথারী ভাবে লাথি ও মারপিট করতে করতে ঘরের বাহিরে নিয়ে আসে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এতে সে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে গ্রামবাসী আহত খাতুন বেওয়াকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথের মধ্যে খাতুন বেওয়া মারা যায়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তরে জন্য বগুড়া মর্গে প্রেরন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সামছুল হক কে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com