• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৭
শিরোনামঃ
খেটে খাওয়া মানুষের সাথে দারুন সখ্য গড়ে তুলেছেন এমপি ফজলে হুদা বাবুল নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন হালকা বৃষ্টির পানিতে তলে গেছে লালপুরের ঐতিহ্যবাহি স্কুল লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত আটক নন্দীগ্রামে খাস জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ৪ পরিবার প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের লালপুর থানার জুয়া বিরোধী অভিযান আটক ২ ধামইরহাটে বিভিন্ন মাদরাসায় ১৪ বিজিবি কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বগুড়া অঞ্চলে সর্বোচ্চ গ্রাহক সংগ্রহের স্বীকৃতি পুরস্কার পেল নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার গাজিউল হক

ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

Reporter Name / ৮ Time View
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে তার মরদেহ সান্তাহার রেলওয়ে জিআরপি থানার কাছে হস্তান্তর করা হয়।
সান্তাহার জিআরপি থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম ফজলুর রহমান জানান, এখনও পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ঘর্ষণ জনিত ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ঘটনাস্থলের আলামত ও শারীরিক অবস্থার ভিত্তিতে এটি দুর্ঘটনা জনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com