• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৭
শিরোনামঃ
ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত আটক নন্দীগ্রামে খাস জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ৪ পরিবার প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের লালপুর থানার জুয়া বিরোধী অভিযান আটক ২ ধামইরহাটে বিভিন্ন মাদরাসায় ১৪ বিজিবি কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বগুড়া অঞ্চলে সর্বোচ্চ গ্রাহক সংগ্রহের স্বীকৃতি পুরস্কার পেল নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার গাজিউল হক সান্তাহারে খাজনা জালিয়াতির অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা; গ্রেপ্তার-১ বগুড়া অঞ্চলে সর্বোচ্চ গ্রাহক সংগ্রহের স্বীকৃতি পুরস্কার পেল নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার গাজিউল হক ফ্যাসিবাদের পতন হলেও বহাল তবিয়তে আজিজুল, সিরতা ইউনিয়নে অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার

ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত আটক

Reporter Name / ২৪ Time View
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মো: আতিকুল ইসলাম (শাওন), ময়মনসিংহঃ
ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় জনতা ব্যাংকের কর্মকর্তা মো. নজরুল ইসলামের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত সাইফুল ওরফে সাইফুল মিয়াকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, একটি নির্মাণকাজকে কেন্দ্র করে মো. নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে সাইফুল ও তার সহযোগীরা। চাঁদার দাবি পূরণ না হওয়ায় তারা নজরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

ঘটনার পর ভুক্তভোগী নজরুল ইসলাম ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে এবং মূল অভিযুক্তকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই আসাদ, এসআই রিপন ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ত্রিশাল এলাকা থেকে সাইফুল ওরফে সাইফুল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে ময়মনসিংহে নিয়ে আসা হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে।

এদিকে, ব্যাংক কর্মকর্তার ওপর হামলা ও চাঁদাবাজির এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com