• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

নন্দীগ্রামে ৮ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টায় অভিযুক্ত কিশোর কারাগারে

Reporter Name / ৯০ Time View
সোমবার, ১ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার নিমাইদিঘি ফকিরপাড়া গ্রামের মাদ্রাসা পড়ুয়া ছাত্র কে একই এলাকার ১৪বছর বয়সী এক কিশোর তাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত কিশোর শিশুটিকে নন্দীগ্রাম থানার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিমাইদিঘি ফকিরপাড়া এলাকার বেড়া পুকুর সংলগ্ন নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা করে। এ সময় শিশুটি গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হয়ে ডাক-চিৎকার শুরু করলে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শিশুর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি শারীরিক সিকভাবে ভেঙে পড়েছে। তারা ঘটনার এ তদন্ত এবংঅভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এবিষয়ে নন্দীগ্রাম থানার তদন্তকারী কর্মকর্তা রাজু কামাল জানান, এঘটনায় অভিযোগের ভিত্ত্বিতে অভিযুক্তকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com