• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৭
শিরোনামঃ
নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা।

চীনা নাগরিকের হাত ধরে গৃহবধূর পলায়ন: ঈদের দিনেও দৃষ্টিপ্রতিবন্ধী সন্তান ও স্বামীর ঘরে বিষাদের কালো ছায়া

Reporter Name / ৬৩ Time View
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

উত্তর ধরলা,প্রতিনিধিঃ                                                পবিত্র ঈদের আনন্দে সারা দেশে যখন পবিত্র ঈদের আনন্দের জোয়ার, ঠিক তখনই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি পরিবারে বিরাজ করছে উৎসবহীন, এক নিদারুণ বিষাদময় পরিবেশ। প্রথম স্বামী ও আট বছরের এক দৃষ্টিপ্রতিবন্ধী কন্যাসন্তানকে ফেলে রেখে এক চীনা নাগরিকের হাত ধরে গৃহবধূর চলে যাওয়ার ঘটনায় স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বামী আব্দুল গহুর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এক পরকীয়া সম্পর্কের জেরে ওই গৃহবধূ তার সাজানো সংসার ত্যাগ করে ওই চীনা নাগরিককে বিয়ে করেন। ঘটনার পর থেকেই পুরো পরিবারটিতে এক গভীর হতাশা আর নীরবতা নেমে এসেছে।
সবচেয়ে মর্মস্পর্শী দৃশ্য ছিল ঈদের দিন। মায়ের অনুপস্থিতিতে আট বছরের দৃষ্টিপ্রতিবন্ধী শিশু গোলাপী খাতুনের অবুঝ মন কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সে বারবার ব্যাকুল হয়ে মায়ের খোঁজ করলেও পরিবারের কেউ তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। মায়ের এমন আকস্মিক ও দায়িত্বহীন চলে যাওয়া ছোট্ট এই শিশুটির মনে এক গভীর মানসিক ক্ষতের সৃষ্টি করেছে।
ক্ষোভ ও বুকফাটা আর্তনাদ নিয়ে গৃহবধূর স্বামী আব্দুল গহুর বলেন, “ঈদের মতো আনন্দের দিনেও আমাদের ঘরে কোনো উৎসবের আলো নেই। স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমি আর আমার দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েটা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি।”
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মতে, অন্য সবার জন্য ঈদ আনন্দের বার্তা নিয়ে এলেও, এই পরিবারের জন্য এবারের ঈদ বয়ে এনেছে শুধুই সীমাহীন শূন্যতা আর দীর্ঘশ্বাস। অসহায় বাবা ও মেয়ের এই বাকরুদ্ধ দশা দেখে প্রতিবেশীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com