• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

এনসিপির মনোনয়ন নিচ্ছেন স্যালুট দেওয়া ভাইরাল রিকশা চালক

Reporter Name / ৩৫১ Time View
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

অফিস ডেক্সঃ গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে ব্যাপক আলোচনায় আসা রিকশাচালক সুজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপি-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।

এই রিকশা চালক তার সেই প্রতীকী স্যালুটের মাধ্যমে রাতারাতি সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করেছিলেন। সেই জনপ্রিয়তাকেই পুঁজি করে তিনি নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী। বৃহস্পতিবার (২০ নভেম্বর)  সন্ধ্যায় এনসিপির দলিয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পার্টির কেন্দ্রিয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তার। তবে জাতীয় নির্বাচনে ঠিক কোন আসন থেকে তিনি লড়বেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি সুজন।

এর আগে, জুলাই অভ্যুত্থানে মারাত্মকভাবে আহত হওয়া খোকন চন্দ্র বর্মণও একই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। খোকন বর্তমানে চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।

আজ জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এনসিপির মুখ্য সমন্বয়ক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দলটি তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com