June 13, 2026, 2:11 pm

শিরোনাম :
বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১ পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নন্দীগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু সান্তাহারে শিশুকে হত্যার দায়ে আটক- ৩ আপত্তিকর ভিডিও ভাইরাল: নাগেশ্বরীর সেই প্যানেল চেয়ারম্যান খাদিজা বহিষ্কৃত, নতুন দায়িত্বে প্রকৌশলী ফিরোজ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও

মাগুরায় ইসলামী বক্তা ও জামায়াত মনোনীত প্রার্থী আমীর হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের

মিজানুর রহমান ,মাগুরা প্রতিনিধি:

বিশিষ্ট ইসলামি বক্তা ও বর্তমান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমীর হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) তারিখে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরা শাখার সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে মাগুরা জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে প্রকাশ্য মাহফিলে ব্যঙ্গাত্মক ও অশালীন কটুক্তির অভিযোগে দণ্ডবিধির ৫০০ ধারায় এ মামলা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি ধর্মীয় মাহফিলে হাজারো মুসল্লির সামনে দাঁড়িয়ে আমীর হামজা সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম উল্লেখ করে বিদ্রূপমূলক বক্তব্য দেন। একজন ইসলামি বক্তা হয়েও মৃত ব্যক্তিকে নিয়ে এমন কটূক্তি উপস্থিত জনতার মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। মুহূর্তেই বক্তব্যটি ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মামলায় উল্লেখ করা হয়, আসামি আমীর হামজা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ আসন থেকে নির্বাচন করছেন।
এজাহারে আরও বলা হয়, আমীর হামজার এমন বক্তব্যে মৃত আরাফাত রহমান কোকোর সম্মান তথা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের তথা বিএনপি’র মানহানি হয়েছে।

মামলার বাদী মোঃ শরিফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“যাকে মানুষ ইসলামি বক্তা হিসেবে মানে, তিনি কীভাবে একজন মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করতে পারেন? ইসলামে কারও নাম নিয়ে উপহাস করাও কবীরা গোনাহ। সেখানে তিনি নামধারী ইসলামি বক্তা ও সংসদ প্রার্থী হয়ে এমন কটুক্তি করেছেন—এটা লজ্জাজনক।”
তিনি আরও বলেন,
“এই বক্তব্য একজন মানুষের সম্মান ধ্বংস করেছে। আমরা চাই আসামিকে দ্রুত গ্রেফতার করে দণ্ডবিধির ৫০০ ধারায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ ধর্ম ও রাজনীতিকে ব্যবহার করে এমন নোংরা বক্তব্য দেওয়ার সাহস না পায়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *