• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০
শিরোনামঃ
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বাকেরগঞ্জ গ্রিন লাইফ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

Reporter Name / ১৩৯ Time View
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধি:

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক মত বিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন,বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হতে হবে যেখানে প্রতিটি জন, প্রতিটি বাচ্চা, প্রতিটি মানুষ, নিরাপদ থাকবে ,বাচ্চাটি এমন শিক্ষা পাবে সে যেন এই দেশটাকে মনে প্রাণে ভালোবাসে। এই জিনিসগুলি আমাদের থাকাটা খুবই দরকার, আমরা যদি এই চিন্তাগুলো করতে পারি, একসাথে করতে পারি, তবেই আমরা বাংলাদেশটাকে যেভাবে বিনির্মাণ করতে চাই আমাদের জুলাই যোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল তখনই সম্ভব হবে।

আজ মঙ্গলবার(২০জানুয়ারি) সকাল সাড়ে ৯ টাই মাগুরা জেলা অডিটরিয়ামে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ভোটারদের উদ্দেশ্যে বলেন, এই ভোট নিরপেক্ষ হবে, এই ভোট টি হবে নিরাপদ ভোট আপনাদের স্বপক্ষ হওয়ার কোনো কারণ নাই, আপনারা উৎসাহিত হন অন্যদেরকে উৎসাহিত করুন।
এমন ভোটটি আমরা দেখতে চাই যে ভোট আপনাদের নিজেদের ভোট হবে এটাই হচ্ছে আমাদের অন্যতম চিন্তা ও চেতনা
অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম বলেন, ১২ তারিখে যে গণভোট এই গণভোটটি যেন আনন্দ ও সুস্থ পরিবেশে হয় সকলের অংশগ্রহণে হয় ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্র যেতে পারে বা ভোট দিতে পারে এবং সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারে এ বিষয়ে আমরা দায়িত্বের সাথে কাজ করছি।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা রিটার্নিং অফিসার, আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক মাগুরা। জেলা পুলিশ সুপার, হাবিবুর রহমান, সিভিল সার্জন শামীম কবির ও গ্রাম পুলিশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com