• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৪
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া

Reporter Name / ১৫৮ Time View
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ

বুধবার (০৭ জানুয়ারি), বিকেল ৩ ঘটিকায় ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিশেষ স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাড. এম. এ. মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আকতারুজ্জামান, মুন্সী কালাম আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. এম. এ. মজিদ বলেন,
“মা, মাটি ও গণমানুষের মুক্তি কামনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন সংগ্রাম করে গেছেন। এই লাল-সবুজের বাংলাদেশের বাইরে তাঁর কোন ঠিকানা ছিল না। সর্বশেষ, তিনি এই দেশেই মৃত্যুবরণ করেছেন। দেশের সাধারণ জনগণ ও মাটি ছেড়ে কোথাও যাননি। বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে বেগম জিয়া একটি অমর, অক্ষয় ও অবিস্মরণীয় নাম। আল্লাহ মহীয়সী এই মানুষকে জান্নাতবাসী করুন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

এ-সময় কুরআন তেলওয়াত ও দরুদ পাঠের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির সার্বিক পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সর্ব স্তরের জনগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com