June 4, 2026, 12:54 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

গোদাগাড়ী প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করেছেন। এ এলাকায় ব্যারিস্টার আমিনুল হকের পরিবারের অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একারণে এ আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ উদ্দিনকে দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনের পক্ষে কাজ করতে হবে।
এর আগে তিনি গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জ এর উদ্দেশ্যে রওনা হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *