March 5, 2026, 3:05 pm

শিরোনাম :
ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক পরিচয় দিলে পুলিশ যেন হয়রানি না করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকার প্রদানের আশ্বাস দিলেন, “এমপি” মনোয়ার হোসেন সরকারি চাউলের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে মারধর, পুত্রবধূসহ হাসপাতালে ভর্তি রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম: টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ মাগুরার শ্রীপুরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ,থানায় সাধারণ ডায়েরি

বগুড়ার শেরপুরে খেজুরের রস পানে শিশুর মৃত্যু

(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে খেঁজুরের রস পানে মাদ্রাসা ছাত্র মাহিন বাবু (৬) মারা গেছে। মাহিন বাবু উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে ও স্থানীয় তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র।
মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল আউয়াল জানান,গতকাল রবিবার (১৪ ডিসেম্বর)সকালে মাহিন বাবু তার নিজ বাড়িতে খেজুরের কাঁচা রস পান করার পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন রাতে মারা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ১৪( ডিসেম্বর) সকালে মাহিন বাবু কাঁচা খেঁজুরের রস পান করে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য প্রথমে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কিন্ত শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় সে মারা যায়।
সোমবার(১৫ ডিসেম্বর)বেলা ১১ টায় তার নিজ গ্রামে জানাজা শেষে লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *