• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

প্রতারণার অভিযোগে সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে তিন মামলা

Reporter Name / ৫৭৯ Time View
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বাংলার গৌরব রিপোর্টঃ এক কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা না দিয়ে প্রতারণার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো এভিয়েশনের পরিচালক সালমান এফ রহমান এবং তার ভাই এ এস এফ রহমানসহ (সোহেল এফ রহমান) ছয়জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

আজ রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে মামলাটি করেন বেক্সিমকো এভিয়েশনের তিন পাইলট।

তারা হলেন- ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান।

মামলার বাকি আসামিরা হলেন- এভিয়েশনের আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন এবং সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ।

এসময় আদালত বাদীদের জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সালমান এফ রহমানের কোম্পানি এভিয়েশন লিমিটেডে তারা চাকরি নিয়েছিলেন পাইলট হিসেবে। সালমান এফ রহমান দেশের বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে করে যাওয়া-আসা করতেন।

কোম্পানিতে থাকাকালে তারা (পাইলটরা) বেতন ভাতা পেয়েছিলেন ঠিকই। ফেব্রুয়ারি মাসে তাদের পাওনা বাকি রেখে টার্মিনেট করা হয়। তাদের পাওনা কোটি টাকার বেশি। পরে তারা জানতে পারেন কোম্পানিটি ছিল ভুয়া। একটি ভুয়া কোম্পানি গঠন করে তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন এবং নিশ্চয় আরও শত শত কোটি টাকাও লোপাট করেছেন।

তারা (আসামি) আমাদের পাওনা টাকা থেকে বঞ্চিত করেছে। আসামিরা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com