• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৯
শিরোনামঃ
নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার

সাতক্ষীরা সদর ২ আসনের ধানের শীষের কান্ডারী আব্দুর রউফের নির্বাচনী জনসভায় জন স্রোতের ঢল

Reporter Name / ১৯০ Time View
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

এস কে কামরুল হাসান সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদরের ভোমরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও ধানের শীষের নির্বাচনী সমাবেশ হয়েছে। বুধবার(১০ ডিসেম্বর) বিকালে ভোমরা স্থলবন্দর এলাকায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ।
বিশেষ হিসেবে বক্তব্য রাখেন, জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সবুর, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক
সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক
নসিম ফারুক খান মিঠু প্রমূখ
এ সময় বক্তারা বলেন জামাত ইসলামী একটি এনজিও ভওতাবাজি দল কোন মানুষের কল্যাণে কাজ করেনি এরা ধর্মব্যবসায়ী ক্ষমতার লোভে মানুষকে বোকা বানানোর জন্য জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছে।
এই দলটি চরিত্র এদেশের মানুষ জানে যারা স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না
৭১ সালে এদের চরিত্র কি ছিল
এদেশের জনগণ তা এখনো ভুলে যাই নাই।
ধর্মকে পুঁজি করে কখনোই ক্ষমতায় যাওয়া স্বাদ পূর্ণ হবে না
তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের সুফল পেতে হলে ধানের শীর্ষ কে বিজয়ী করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আকবর আলী, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব ও যুব নেতা আব্দুল্লাহ আল সিয়াম, যুবনেতা সাফিন আরমান খান, জেলা মহিলা দলের সালেহা হক কেয়া, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, জেলা ওলামা দলের সভাপতি আনিছুর রহমান, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, জেলা তাঁতী দলের সভাপতি সাহেব আলী, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ সহ জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com