• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিলেন দোড়া মাদরাসার পরিচয় দেওয়া সভাপতি

Reporter Name / ১৫৯ Time View
শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মাগুরা প্রতিনিধি: সংবাদ প্রকাশের জের ধরে মাগুরা সদর উপজেলার দোড়া দাখিল মাদরাসার সভাপতি নান্নু মন্ডলের বিরুদ্ধে সাংবাদিককে অসম্মানজনক কথা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক ফারুক আহমেদ জানান, গত বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুরে মাদরাসায় গেলে সহকারী সুপার মোখলেজ তাকে সভাপতি নান্নু মন্ডলের সঙ্গে কথা বলতে বলেন। এরপর নান্নু মন্ডল মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় ‘তুই’ সম্বোধন করে দেখে নেওয়ার হুমকি দেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাঘবদাইড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দোড়া গ্রামে অবস্থিত দোড়া দাখিল মাদরাসায় দীর্ঘ কয়েক বছর ধরে নান্নু মন্ডল সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এলাকাবাসী মাদরাসার বেহাল অবস্থার কথা তুলে ধরে নির্বাচনের মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবি জানিয়ে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, খোলামেলা পরিবেশে কোমলমতি ছাত্র-ছাত্রীদের পাঠদান হলেও মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক ভবন নির্মাণ হচ্ছে না। নতুন কমিটি গঠন হলে মাদরাসার ব্যাপক উন্নয়ন সম্ভব হবে বলে তারা মনে করেন।

এ বিষয়ে অভিযুক্ত নান্নু মন্ডলের সাথে ফোনে কথা হলে প্রথমে সে সাংবাদিক ফারুক আহমেদ কে তুই করে বলে তুই আমার ২-৩ তিনবছর অনেক সর্বনাশ করেছিস তোকে আমি দেখে নেবো তুই কিভাবে সাংবাদিকতা করিস। এরপর তাকে আবারও ফোন দিলে সে অস্বীকার করে আমি তুই করে হুমকি ধামকি দেওয়া ইত্যাদি কথা বলিনি। এছাড়াও সে রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে গড়িমসি কথা বলে ফোন কেটে দেয়।

এদিকে সাংবাদিককে হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

উক্ত দোড়া দাখিল মাদরাসায় নান্নু মন্ডলের স্ত্রীর আয়া পদে চাকরি করে,
আপন ভাগ্নে কেরানি অফিস সহকারী ফারুক হোসাইন চাকরি করে, আপন ছোট ভাই মামুন, অন্য লোকের বা জালজালিয়াতি করে সার্টিফিকেট দিয়ে নৈশ প্রহরী পদে চাকরি করে।

এদিকে এমপিও নিতীমালা ২০২৩ সালে বর্তমান সরকারি সুপার মখলেজ চাকরিতে যোগদান করে তবে ৬-৭ বছর ব্যাক ডেট দেখিয়ে সহকারি সুপার পদে নিযুক্ত হন। কিন্তু মাদরাসার শুরু থেকে যারা অকালন্ত পরিশ্রম করেছে তাদের বেশির ভাগ শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়নি সবই টাকার বিনিময়ে নিয়োগ ও স্বজনপ্রীতি করা হয়েছে।
১ম পর্ব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com