• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধি / ৮২ Time View
রবিবার, ১২ জুলাই, ২০২৬

নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধি: তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এবং ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়।সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবচর উপজেলা আড়িয়াল খাঁ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গুলজার হোসেন।

বক্তারা বলেন, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। সুস্থ, শিক্ষিত ও পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব।
আলোচনা শেষে বিশেষ অতিথি শাইখা সুলতানা শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। এ বছর শ্রেষ্ঠ কর্মী হিসেবে নির্বাচিত হন মো. মহোসিন উদ্দিন (উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার), মোহাম্মদ লিয়াকত হোসেন (পরিবার পরিকল্পনা পরিদর্শক), রাবেয়া খানম (পরিবার কল্যাণ সহকারী, বাঁশকান্দি ইউনিয়ন) এবং কানিজ ফাতেমা (পরিবার কল্যাণ পরিদর্শিকা, কাঁঠালবাড়ী ইউনিয়ন)। এছাড়া বাঁশকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে শ্রেষ্ঠ সেবা কেন্দ্র হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
পরিশেষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ বসুর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com