• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৩
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

যোগ্যতার স্বীকৃতি—যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি / ৩০ Time View
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ সরকারের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান-কে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ খবরে নীলফামারী জেলাজুড়ে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনে কর্মরত মোট ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকায় স্থান পান নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানও।
জেলা প্রশাসন, নীলফামারীর পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় নবপদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসককে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, তাঁর দক্ষ নেতৃত্ব, সততা, কর্মনিষ্ঠা এবং জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ড নীলফামারী জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও তিনি দেশের প্রশাসনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হয়।
জেলাবাসীর মতে, দায়িত্ব গ্রহণের পর থেকে মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে নীলফামারীতে সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে। তাঁর এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, নীলফামারীবাসীর জন্যও গর্বের বিষয়।
এদিকে একই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন দপ্তর ও মাঠ প্রশাসনে কর্মরত আরও ১৭১ জন উপসচিবকেও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রশাসনে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পদোন্নতির আদেশ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com