March 5, 2026, 8:04 pm

শিরোনাম :
সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাপাহারে জমি নিয়ে বিরোধ,ভাংচুর, মারপিট ও ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন! বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মারিয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাসু পাড়া

নজরুল ইসলাম রাজশাহী বাগমারাপ্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা থানার মারিয়া ইউনিয়নে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী খেলা কাবাডি ও বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ প্রতিযোগিতিকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে বিরাজ করে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা।

দিনব্যাপী এ কাবাডি প্রতিযোগিতায় মারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচ ছিল জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনাল খেলায় চমৎকার নৈপুণ্য ও কৌশলগত পারফরম্যান্সের মাধ্যমে বাসু পাড়া দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলোয়াড়দের সাহসী ও প্রাণবন্ত খেলায় দর্শকরা মুগ্ধ হন।

খেলাটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ (মেম্বারগণ), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনগণ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এবং এটি গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের খেলাধুলার আয়োজন যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার আহ্বান জানান তারা।

সব মিলিয়ে মারিয়া ইউনিয়নের এই কাবাডি প্রতিযোগিতা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিকে নতুন করে প্রাণবন্ত করে তুলেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *