March 5, 2026, 8:07 pm

শিরোনাম :
সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাপাহারে জমি নিয়ে বিরোধ,ভাংচুর, মারপিট ও ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন! বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকানে অগ্নিকাণ্ড, দেড় লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি :-মাগুরা সদর উপজেলার ইটখোলা বাজারে একটি টিনসেড দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী রকিবুল ইসলাম জানান, তিনি ইটখোলা বাজারে মারুফ হাসানের মালিকানাধীন একটি টিনসেড দোকান ভাড়া নিয়ে সাইকেল ও ভ্যানের পার্সের ব্যবসা করে আসছিলেন। বুধবার ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তার চাচাতো ভাই মোঃ রেজাউল ইসলাম ফোন করে জানান, দোকানে আগুন লেগেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, দোকানে থাকা বিভিন্ন মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় এবং মাগুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী রকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, দোকান মালিকের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে সংশ্লিষ্ট ব্যক্তি দোকানে আগুন লাগিয়ে দিতে পারে বলে তার সন্দেহ। এ বিষয়ে স্থানীয় অনেকেই জানে ও শুনেছে বলেও তিনি দাবি করেন।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। দ্রুত পৌঁছাতে পারায় আশপাশের অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। তবে আগুন কী কারণে লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *