March 5, 2026, 4:26 pm
মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গণমিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর আড়াই টায় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একটি গণ মিছিল বের হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়, মিছিল শেষে শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন , নেতা কর্মীরা ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করে অচিরেই বিচারের আওতায় আনার আহ্বান জানান।