March 5, 2026, 9:14 pm
মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নড়িহাটী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ২১ জনকে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাগুরা, মো. মিরাজুল ইসলাম, পিপিএম জানান, বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল প্রথম পর্যায় গ্রাম্য সালিশির মাধ্যমে মিটমাট হলেও গতকাল আবার তারা এই স্বয়িংসতাই লিপ্ত হয়, সংঘটিত ওই ঘটনার পর মাগুরা জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংঘর্ষে জড়িত মোট ২১ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আজ দুপুর ৩টায় মাগুরা সদর থানা থেকে তাদের আদালতের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতা বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করেন।