March 5, 2026, 10:31 pm

শিরোনাম :
অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাগুরায় আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে অফিস উদ্বোধন, আটক ৩ সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাপাহারে জমি নিয়ে বিরোধ,ভাংচুর, মারপিট ও ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন! বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ

মাগুরায় আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে অফিস উদ্বোধন, আটক ৩

মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধি:

মাগুরায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় তিনজনকে আটক করেছে মাগুরা জেলা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে(৬মার্চ)শহরের জামরুলতলা মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ৮ থেকে ১০ জন নেতাকর্মীর উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ এনামুল হক হিরোক এর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অফিসটির উদ্বোধন করেন। উদ্বোধনের এক ঘন্টার মধ্যে তিন জনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। পরে ভবনের সামনে খুঁটি স্থাপন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন ।

উদ্বোধনের কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরবর্তীতে বিক্ষুব্ধ একটি পক্ষ কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনিয়া সুলতানা ও মোঃ উসমান

গ্রেফতারকৃতরা বর্তমানে মাগুরা সদর থানার হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, হঠাৎ করে কয়েকজন নেতাকর্মী জামরুলতলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন ও দোয়া-মোনাজাত করেন,এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে। সরকারিভাবে তাদের দলের কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *