• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০০
শিরোনামঃ
নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

বেলকুচিতে দেলুয়াকান্দি অগ্রদূত সংসদ কর্তৃক ফাইনাল ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৩৪ Time View
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় দেলুয়াকান্দি অগ্রদূত সংসদ কর্তৃক আয়োজিত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

​ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ভংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মাসুদ রানা (এম, এ)। আয়োজক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচালনায় এ সময় এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ক্রীড়াপ্রেমী মুরুব্বিয়ান এবং হাজারো দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
​ফাইনালে অংশগ্রহণকারী দলগুলোর টানটান উত্তেজনাকর ক্রীড়াশৈলী মাঠে উপস্থিত দর্শকদের দারুণভাবে বিমোহিত করে। পুরো মাঠজুড়ে এক উৎসবের আমেজ বিরাজ করে।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: মাসুদ রানা খেলাধুলার সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, “তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে যুবসমাজকে নিয়মিত মাঠে খেলাধুলা করতে হবে।” তিনি আরও ঘোষণা দেন, এলাকার যেকোনো ভালো সামাজিক উদ্যোগ এবং যুবসমাজের ক্রীড়া উন্নয়নে তার এ ধরনের পৃষ্ঠপোষকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com