March 5, 2026, 6:52 pm

শিরোনাম :
বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন! বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক পরিচয় দিলে পুলিশ যেন হয়রানি না করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকার প্রদানের আশ্বাস দিলেন, “এমপি” মনোয়ার হোসেন

বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় হজরত শাহদৌলা (রা.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক শাহী মসজিদ সংলগ্ন ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও মাজার কমিটির তত্ত্বাবধানে স্থানীয়দের উপস্থিতিতে এই নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

এবছর মেলার সর্বোচ্চ ডাক উঠেছে ১২৭০০০০ টাকা। এবারের মেলায় সর্বোচ্চ ডাককারী যুবদল নেতা শফিকুল ইসলাম শফি। স্থানীয় ব্যবসায়ী ও ইজারাদারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রায় ৫০০ বছরের পুরনো এই মেলাটি উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব হিসেবে পরিচিত। প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই মেলা কয়েক সপ্তাহ ধরে চলে। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকে, ঐতিহ্যবাহী কাঠের আসবাবপত্র, দেশি মিষ্টি ও খাবারের সমারোহ, শিশুদের জন্য বাহারি খেলনা সহ নাগরদোলা ও সার্কাস, মহিলাদের জন্য বিভিন্ন সাজগোজ ও নানা ধরনের সামগ্রী।

উপজেলা প্রশাসন ও মাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত পুলিশ ও আনসার বাহিনীর বিশেষ টিম মোতায়েন থাকবে। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত সুযোগ-সুবিধা। “বাঘার এই মেলা কেবল কেনাকাটার স্থান নয়, এটি আমাদের কয়েক শতাব্দীর সাংস্কৃতিক ঐতিহ্য। শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে মেলা সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *