• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবনেতা আতাউর রহমান রোমান

মাইনুল ইসলাম বাকেরগঞ্জ বরিশাল / ৮০ Time View
সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মাইনুল ইসলাম বাকেরগঞ্জ বরিশালঃ আসন্ন বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমান। এ লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা ও বাকেরগঞ্জের গণমানুষের নেতা আবুল হোসেন খান(এমপি’র) রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন তিনি।
রাজনীতিতে ছাত্রজীবন থেকেই সক্রিয় আতাউর রহমান রোমান। তিনি বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং জনসম্পৃক্ত বিভিন্ন কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

স্থানীয় রাজনৈতিক কর্মী ও সমর্থকদের ভাষ্য, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও চাপের মুখেও তিনি দলীয় কার্যক্রম থেকে সরে যাননি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে তারা মনে করেন।
সমর্থকদের দাবি, গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তরুণদের মধ্যেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁদের প্রত্যাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে মো. আতাউর রহমান রোমান বলেন, “জনপ্রতিনিধি হওয়া আমার কাছে কোনো পদ বা মর্যাদার বিষয় নয়; এটি মানুষের সেবা করার একটি দায়িত্ব। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে বাকেরগঞ্জের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদকমুক্তকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।”
এদিকে তাঁর সমর্থকদের প্রত্যাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে আতাউর রহমান রোমান তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে বাকেরগঞ্জের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com