March 5, 2026, 4:26 pm

শিরোনাম :
ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক পরিচয় দিলে পুলিশ যেন হয়রানি না করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকার প্রদানের আশ্বাস দিলেন, “এমপি” মনোয়ার হোসেন সরকারি চাউলের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে মারধর, পুত্রবধূসহ হাসপাতালে ভর্তি রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম: টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ মাগুরার শ্রীপুরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ,থানায় সাধারণ ডায়েরি

বাকেরগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক দোকান ক্ষতিগ্রস্ত

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরধা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের একাধিক দোকানে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুরো বাজার এলাকা আলোকিত হয়ে ওঠে। গভীর রাতে আগুনের ঘটনা ঘটায় বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে বাউফল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে লক্ষাদিক টাকার উপরে আগুনে একাধিক দোকান পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি লাইটিং ও সাউন্ড সিস্টেমের দোকানে থাকা ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। তারা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং সামাজিক সংগঠন গুলো ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার আশ্বাস দেন।

বর্তমানে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ ও আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *