March 5, 2026, 4:26 pm

শিরোনাম :
ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক পরিচয় দিলে পুলিশ যেন হয়রানি না করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকার প্রদানের আশ্বাস দিলেন, “এমপি” মনোয়ার হোসেন সরকারি চাউলের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে মারধর, পুত্রবধূসহ হাসপাতালে ভর্তি রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম: টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ মাগুরার শ্রীপুরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ,থানায় সাধারণ ডায়েরি

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ওবায়দুর রহমান অভি, (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
নিহত সাকিব হাওলাদার বরিশালের দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থমকে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত সাকিব হাওলাদারের পিতা জসিম হাওলাদর জানান, আমার ছেলে গত রাতে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে অটোরিকশায় ওঠে। তখন তার মায়ের কাছে ফোন করেছিল। সাকিব তার মাকে তখন বলে যাত্রীদের অবস্থা ভালো না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আঘাত দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলার ফল—তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সোহেল রানা দৈনিক বাংলার গৌরব কে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর এঘটনার বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *