March 5, 2026, 4:44 pm

শিরোনাম :
ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক পরিচয় দিলে পুলিশ যেন হয়রানি না করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকার প্রদানের আশ্বাস দিলেন, “এমপি” মনোয়ার হোসেন সরকারি চাউলের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে মারধর, পুত্রবধূসহ হাসপাতালে ভর্তি রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম: টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ মাগুরার শ্রীপুরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ,থানায় সাধারণ ডায়েরি

বগুড়ার শেরপুরে হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় তরুণ নিহত।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মো. রাফিউল করিম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিউল করিম শেরপুর শহরের শ্রী-রামপুরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং তিনি ইসলামী ছাত্রশিবিরের সাথী পর্যায়ের নেতা ছিলেন বলে জানিয়েছেন সংগঠনটির স্থানীয় নেতারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আর এই মিছিলে অংশ নেন শিবির নেতা রাফিউল করিম। কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই শিবির নেতা।

ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল করিম শিবিরের সাথী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা শোক জানাচ্ছি। ঘাতক বাসটিকে চিহিৃত করে চালক-হেলপারকে আটক করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

নিহত রাফিউল শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় অংশ নিয়ে (জিপিএ-৫) পেয়ে উর্ত্তীণ হন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি।

শেরপুর থানার ওসি ইব্রাহীম আলী এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *