March 6, 2026, 1:36 am

শিরোনাম :
নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাগুরায় আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে অফিস উদ্বোধন, আটক ৩ সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাপাহারে জমি নিয়ে বিরোধ,ভাংচুর, মারপিট ও ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন! বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​

বগুড়ার শেরপুরে টেস্টি ট্রিট এর শাখা উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে টেস্টি ট্রিট এর শাখা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৮ জানুয়ারি) বেলা ১২ টায় বাসস্ট্যান্ডের আল-আহমদিয়া কমপ্লেক্সের একটি রুমে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম শিরু ফিতা কেটে এর যাত্রা শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন আল-আহমদিয়া কমপ্লেক্সের স্বত্বাধিকারী এহছানূল কবীর বাবু, টেস্টি ট্রিট শেরপুরের ফ্রাঞ্চাইজি আনোয়ার হোসেন রানা,বিএনপি নেতা আশরাফুল হাবীব রুবেল,আব্দুস সালাম,কৃষকদল আহ্বায়ক আবু সাঈদ সরকার,স্থানীয় সুধীজন ও নেতৃবৃন্দ।শেরপুরে এটাই টেস্টি ট্রিট এর প্রথম ও একমাত্র শাখা। টেস্টি ট্রিট ফাস্ট ফুড সহ বিভিন্ন ধরনের খাবার বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন আউটলেট এর মাধ্যমে বিপনণ করে আসছে।
টেস্টি ট্রিট নর্থ শাখার রিজওনাল সেলস ম্যানেজার হামিদুর রহমান বলেন, উত্তরবঙ্গে এটা আমাদের ৬২ তম শাখা যা আজ উদ্বোধন হল। অন্য সকল শাখার ন্যায় এই শাখায় আমাদের সর্বোচ্চ কাস্টোমার সার্ভিস ও খাবারের মান অটুট থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *