• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে সেল কাউন্টার মেশিনের শুভ উদ্বোধন

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৫৯ Time View
রবিবার, ২ আগস্ট, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে যুক্ত হলো আধুনিক ‘সেল কাউন্টার মেশিন’। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মেশিনের উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আতিকুর রহমান।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আতিকুর রহমান বলেন, “এই সেল কাউন্টার মেশিনটি চালুর ফলে এখন থেকে স্থানীয় রোগীরা খুব সহজেই এবং স্বল্প খরচে রক্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা (যেমন- CBC) এখানেই করাতে পারবেন। ফলে রোগীদের আর দূরে গিয়ে বা বাড়তি টাকা খরচ করে সিবিসি পরীক্ষা করাতে হবে না। স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে আমরা সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

​উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), অন্যান্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

​মেশিনটি উদ্বোধনের ফলে পোরশা উপজেলার সর্বসাধারণের চিকিৎসাসেবায় একটি নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন স্থানীয়রা।
আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ
মোবা০১৭১৯১৬৬১৩৯
তাং২/৮/২০২৬


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com