পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে যুক্ত হলো আধুনিক 'সেল কাউন্টার মেশিন'। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মেশিনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আতিকুর রহমান বলেন, "এই সেল কাউন্টার মেশিনটি চালুর ফলে এখন থেকে স্থানীয় রোগীরা খুব সহজেই এবং স্বল্প খরচে রক্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা (যেমন- CBC) এখানেই করাতে পারবেন। ফলে রোগীদের আর দূরে গিয়ে বা বাড়তি টাকা খরচ করে সিবিসি পরীক্ষা করাতে হবে না। স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে আমরা সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), অন্যান্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মেশিনটি উদ্বোধনের ফলে পোরশা উপজেলার সর্বসাধারণের চিকিৎসাসেবায় একটি নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন স্থানীয়রা।
আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ
মোবা০১৭১৯১৬৬১৩৯
তাং২/৮/২০২৬