March 5, 2026, 5:40 pm

শিরোনাম :
বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক পরিচয় দিলে পুলিশ যেন হয়রানি না করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকার প্রদানের আশ্বাস দিলেন, “এমপি” মনোয়ার হোসেন সরকারি চাউলের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে মারধর, পুত্রবধূসহ হাসপাতালে ভর্তি

পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে তাদের শিশা বাজার এলাকা থেকে মাদক সেবন অবস্থায় থানা পুলিশ আটক করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারা মোতাবেক আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস। আটকৃতরা হলেন শিশা মেদা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ফিরোজ (৪০), কোলাপাড়া গ্রামের তাইফ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪২), খরপা দক্ষিণপাড়া গ্রামের রাজিম উদ্দিনের ছেলে রশিদুল (৪৫), সাপাহার উপজেলার তিলনাচক গ্রামের আশরাফ আলীর ছেলে শাখিল (২৭) ও গোটপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে দুলাল (৩০) এবং পত্নীতলা উপজেলার লতিফ হোসেনের ছেলে সাদ্দাম (৩৯)। আটকৃতদের শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *