• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ; আহত-২

Reporter Name / ২২৭ Time View
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ                                             বগুড়ার আদমদীঘি উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার কদমগাড়ী গ্রামে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্র (৬৫) নামের এক জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৮ টায় কদমগাড়ী গ্রামে তোতা নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে। এছাড়া বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন  কালাচাঁন ও দিপেন নামের আরও দুই জেলে। নিরেন চন্দ্র রাণীনগর উপজেলার পারইল গ্রামের রাজেন্দ্রনাথ এর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল   ৮ টায় কদমগাড়ীর গ্রামের আবুল হোসেনের ছেলে তোতার পুকুরে মাছ ধরতে আসেন পারইল গ্রামের একদল জেলে। ওই পুকুরে আগে থেকেই পানি সেচ   দেয়ার জন্য বৈদ্যুতিক সাবমারসিবল পাম্প বসানো ও সংযোগ দেয়া ছিল। জেলে সম্প্রদায় পুকুরে মাছ ধরতে নামলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন নিরেন চন্দ্র। এছাড়া পারইল গ্রামের কালাচাঁন ও বিশিয়া গ্রামের দিপেন চন্দ্র বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিরেন চন্দ্রকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com