March 5, 2026, 9:12 pm

শিরোনাম :
অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাগুরায় আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে অফিস উদ্বোধন, আটক ৩ সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাপাহারে জমি নিয়ে বিরোধ,ভাংচুর, মারপিট ও ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন! বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ

নন্দীগ্রামে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ই জানুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৪টায় বুড়ইল ইউনিয়ন বিএনপির আয়োজনে বুড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এবং বুড়ইল ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ৩৯, বগুড়া-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।
ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি তহিদুর রহমান শামীম চৌধুরী, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ, কে আজাদ, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি আহসান বিপ্লব রহিম, সাবেক সভাপতি ও পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, বগুড়া জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, আব্দুল হাকিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, গোলাম মোস্তফা, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সকল ইউনিয়ন বিএনপি ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপজেলা এবং পৌর যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *