June 14, 2026, 8:29 pm

শিরোনাম :
নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় বিল ইজারার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার

নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মানবিক ও কল্যাণমূলক সংগঠন পিইপির উদ্যোগে ৩১টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকার বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলঘড়িয়া এলাকায় অবস্থিত পিইপির সাব-সেন্টার কার্যালয়ে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে জীবিকা উন্নয়ন ও মানবিক সহায়তার অংশ হিসেবে ছাগল, মুরগি, ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা চিকিৎসা সহায়তাসহ মোট ৩১টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। এসব সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহায়তা বিতরণী অনুষ্ঠানে পিইপির বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে এবং নন্দীগ্রাম পৌর মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পিইপি দীর্ঘদিন ধরে মানবিক কাজের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আলামিন, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক এবং মাঠ সমন্বয়কারী উজ্জ্বল হোসেন। বক্তারা পিইপির বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *