• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

নওগাঁয় বিল ইজারার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

Reporter Name / ৭৩ Time View
রবিবার, ১৪ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলা মহিষবাথান বামন্দ বিলর প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে অন্যত্র ইজারা না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রকৃত মৎস্যজীবী ও এলাকাবাসী। রবিবার সকাল ১১টার দিকে হাতুড় ইউনিয়নের মহিষবাথান গ্রামবাসী, মৎস্যজীবী এবং স্থানীয় দু‘টি মসজিদ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করেন, প্রকৃত মৎস্যজীবীদের বঞ্চিত করে একটি মহল অবৈধভাবে বিলটি ইজারা নেওয়ার পাঁয়তারা করছে। এ বিলটি এর আগে এলাকার মৎস্যজীবীরা মাছ চাষ করে বিলের আয় থেকে তাদের পরিবার সহ দু‘টি মসজিদের উন্নয়নের কাজ করে আসছিল। বর্তমানে বিলটি অন্য পক্ষের নামে ইজারা হলে এলাকার প্রকৃত মৎস্যজীবীর শত শত পরিবার কর্মহীন হয়ে পড়বে। বক্তারা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের প্রতি ইজারা প্রক্রিয়া বন্ধের আহ্বান করেন এবং প্রকৃত মৎস্যজীবীদের মাঝে ইজারা প্রদানের দাবি জানান। উক্ত মানববন্ধনে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মৎস্যজীবী নেতা সোহারাব আলী মন্ডল, স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে শতাধিক মৎস্যজীবী ও এলাকাবাসী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com