• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৪
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নওগাঁয় প্রধানমন্ত্রী’র ঘোষিত কর্মসূচি বিষয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Reporter Name / ৬৬ Time View
বুধবার, ১৩ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে সরকারের ১৮০ দিনের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১১টা থেকে জেলা পরিষদ মিলনাতনে এই প্রেস ব্রিফিং আয়োজন করে জেলা তথ্য অফিস। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলামের সভাপতি আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শেখ জিন্নাহ আল মামুন।
প্রেস ব্রিফিং-এ  সবার আগে বাংলাদেশ ১৮০ দিনের অগ্রগতি নওগাঁ’র চালচিত্র তুলে ধরেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম।  তিনি প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, খাল খনন বৃক্ষরোপণ কৃষক কার্ড  সম্পর্কিত অগ্রগতি তুলে ধরা হয়।  প্রেস ব্রিফিং-এ জানানো হয় নওগাঁ জেলায়  নাগরিকদের জন্য ফ্যামিলি কার্ড এখন পর্যন্ত অন্তর্ভুক্ত না হলেও পরবর্তী ধাপে শুরু হবে।  আরও জানানো হয়েছে নওগাঁ জেলার ১০টি উপজেলায় মোট ২৪ দশমিক ০৮০ কিলোমিটার দীর্ঘ ১৩টি খাল খনন কার্যক্রম চলমান রয়েছে।গত ৫ মে’২০২৬ তারিখ পর্যন্ত ৪ দশমিক ১২৬ কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে। কাজের অগ্রগতি ১৭ দশমিক ১৩৪ শতাংশ।  প্রেস ব্রিফিং-এ আরও জানানো হয় নওগাঁ জেলায় কৃষি ঋণ মওকুফ কর্মসূচি আওতায় এ পর্যন্ত ১১ হাজার কৃষকের ১   কোটি সাতাত্তর লক্ষ্য ২৪ হাজার  ২৪১ টাকা মওকুফ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com