প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
নওগাঁয় প্রধানমন্ত্রী’র ঘোষিত কর্মসূচি বিষয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে সরকারের ১৮০ দিনের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে জেলা পরিষদ মিলনাতনে এই প্রেস ব্রিফিং আয়োজন করে জেলা তথ্য অফিস। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলামের সভাপতি আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শেখ জিন্নাহ আল মামুন।
প্রেস ব্রিফিং-এ সবার আগে বাংলাদেশ ১৮০ দিনের অগ্রগতি নওগাঁ'র চালচিত্র তুলে ধরেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, খাল খনন বৃক্ষরোপণ কৃষক কার্ড সম্পর্কিত অগ্রগতি তুলে ধরা হয়। প্রেস ব্রিফিং-এ জানানো হয় নওগাঁ জেলায় নাগরিকদের জন্য ফ্যামিলি কার্ড এখন পর্যন্ত অন্তর্ভুক্ত না হলেও পরবর্তী ধাপে শুরু হবে। আরও জানানো হয়েছে নওগাঁ জেলার ১০টি উপজেলায় মোট ২৪ দশমিক ০৮০ কিলোমিটার দীর্ঘ ১৩টি খাল খনন কার্যক্রম চলমান রয়েছে।গত ৫ মে'২০২৬ তারিখ পর্যন্ত ৪ দশমিক ১২৬ কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে। কাজের অগ্রগতি ১৭ দশমিক ১৩৪ শতাংশ। প্রেস ব্রিফিং-এ আরও জানানো হয় নওগাঁ জেলায় কৃষি ঋণ মওকুফ কর্মসূচি আওতায় এ পর্যন্ত ১১ হাজার কৃষকের ১ কোটি সাতাত্তর লক্ষ্য ২৪ হাজার ২৪১ টাকা মওকুফ করা হয়েছে।
Copyright © 2026 www.dailybanglargourab.com. All rights reserved.