March 6, 2026, 2:53 am

শিরোনাম :
নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাগুরায় আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে অফিস উদ্বোধন, আটক ৩ সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাপাহারে জমি নিয়ে বিরোধ,ভাংচুর, মারপিট ও ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন! বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​

নওগাঁয় এবছরের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি: হাড়কাঁপানো শীতে জবুথবু জনজীবন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের এই জনপদের স্বাভাবিক জীবনযাত্রা।


স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন। তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে নেমে আসায় জেলাজুড়ে এখন মৃত শৈত্যপ্রবাহ’ বইছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও নিম্নআয়ের শ্রমজীবীরা। হাড়কাঁপানো ঠান্ডার কারণে ভোরে কাজে বের হওয়া দিনমজুরদের কষ্ট চরমে পৌঁছেছে। খড়কুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে । রাত থেকে সকাল পর্যন্ত জেলাজুড়ে থাকছে ঘন কুয়াশার চাদর। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে যাত্রীদের। দিনের দীর্ঘ সময় সূর্যের দেখা না মেলায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে দিনভর।

আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *