March 5, 2026, 10:37 pm

শিরোনাম :
অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাগুরায় আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে অফিস উদ্বোধন, আটক ৩ সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাপাহারে জমি নিয়ে বিরোধ,ভাংচুর, মারপিট ও ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন! বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ

নওগাঁর পত্নীতলায় প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাসান (অন্তর), নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলা উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বিনা নোটিশে দুই শিক্ষককে শোকজ করা এবং ক্লাস নিতে বাধা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে পত্নীতলা উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িত।
অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হোসনেয়ারা ও ইসলাম বিভাগের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই শোকজ করা হয় এবং তাদের নিয়মিত ক্লাস গ্রহণে বাধা দেওয়া হয়। এতে পাঠদান ব্যাহত হলে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরাও অংশ নেন।
খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়ে শ্রেণিকক্ষে ফিরে যায়।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও ন্যায্য সমাধানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *