• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল সন্ধ্যা ৬টায় ঘোষণা

Reporter Name / ৫৬৪ Time View
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস)ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে।

আজ বুধবার বিকেলে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

সাংবাদিকদের আখতার আহমেদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬ টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এই ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।

বাগেরহাট ও গাজীপুরের সীমানা সংক্রান্ত হাইকোর্টের রায় সম্পর্কে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমরা সীমানা নিয়ে খবরটা পেয়েছি। অ্যাডভোকেট অন রেকর্ড অথবা আদালতের আদেশ পাওয়ার পর এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৩০০ সংসদীয় আসনে আগামীকাল তফসিল ঘোষণা করা হবে। কারণ, আমরা এখন পর্যন্ত আদালতের কোনো আদেশ পাইনি। আদালতের আদেশ পাওয়ার পর যদি সংশোধনের প্রয়োজন হয়, সেটাও সেভাবে করা যাবে।’

বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন বহাল থাকার রায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আদালতের আদেশ আমাদের হাতে আসেনি। আদেশটা যেহেতু পাইনি, সেটার বিষয়ে কথা না বলাই ভালো। আমি আবারো বলছি, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।’

এর আগে বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারে তার ভাষণ রেকর্ড করা হয়।

এ বিষয়ে আগেই বিটিভি ও বাংলাদেশ বেতারকে অবহিত করে চিঠি দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com