March 5, 2026, 8:01 pm

শিরোনাম :
সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাপাহারে জমি নিয়ে বিরোধ,ভাংচুর, মারপিট ও ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন! বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উন্নয়ন ও সেবামূলক সকল কাজে অধিক গুরুত্ব দেওয়া হবে : নন্দীগ্রামে মোশারফ হোসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, এলাকার রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল উন্নয়ন কাজে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। আমি সংসদ সদস্য নির্বাচিত হবার পর কাহালু-নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে অনেক কাজ করেছি এবং এখনো অনেক কাজ করছি। আল্লাহর রহমতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আরও বেশি উন্নয়ন ও সেবামূলক কাজ কাজ করবো ইনশাআল্লাহ। এজন্য চাই সবার দোয়া ও সহযোগিতা। সোমবার (১৯ জানুয়ারি) রাতে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে নন্দীগ্রাম পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।

নন্দীগ্রাম পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ মিলনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডারের সঞ্চালনায় উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহ আলম, মোজাম্মেল হক ও ডা. সন্তোষ কুমার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *