• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৯
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ মাসে ২ লাখের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১৬৬

এস কে জাফর আলম টেকনাফ কক্সবাজার / ৬১ Time View
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে টানা ১৪ মাস ধরে পরিচালিত বিশেষ অভিযানে ২ লাখ ৪ হাজার ৩১ পিস ইয়াবা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই সময়ে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ নানা অপরাধে জড়িত ১৬৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদক, চোরাই মোবাইল ফোন এবং অপহৃত ১৩ জন নারী, পুরুষ ও শিশুকে।

​৮ এপিবিএনের মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১৪ মে ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৭১টি মামলায় ১৬৬ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
​গ্রেফতারকৃতদের পরিসংখ্যান:
​হত্যা মামলা: ২২ জন
​মাদক মামলা: ৪৩ জন
​অস্ত্র মামলা: ৮ জন
​** অপহরণ মামলা:** ১২ জন
​ধর্ষণ মামলা: ২ জন
​চুরি মামলা: ৫ জন
​অন্যান্য: ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত অন্যান্য আসামিরা।
​উদ্ধারকৃত আলামত ও মালামাল:
​মাদক ও নগদ অর্থ: ২ লাখ ৪ হাজার ৩১ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ২৪০ গ্রাম ইয়াবার গুঁড়া, ১৩ লিটার দেশীয় মদ, বিকাশ প্রতারণার ৩০ হাজার টাকা এবং মাদক বিক্রি ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত ১৪ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
​অস্ত্র ও গোলাবারুদ: ১টি সাবমেশিনগান (এসএমজি), ১টি পিস্তল, ১টি রিভলভার, ৭টি ওয়ান শুটারগান, ২টো একনলা বন্দুক, ৩০ রাউন্ড গুলি, ২৩টি গুলির খোসা, ৩ রাউন্ড কার্তুজ এবং বিভিন্ন দেশীয় অস্ত্র।
​অন্যান্য উদ্ধার সামগ্রী: ১টি ওয়াকিটকি সেট এবং হারানো বা চুরি যাওয়া ৩৭টি মোবাইল ফোন।
​এছাড়াও গোয়েন্দা তথ্য ও কৌশলগত অভিযানের মাধ্যমে জীবনের ঝুঁকি কমিয়ে অপহৃত ১৩ জন নারী, পুরুষ ও শিশুকে নিরাপদে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
​সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), এপিবিএনের অতিরিক্ত আইজিপি এবং ডিআইজি (এফডিএমএন, কক্সবাজার)-এর সার্বিক দিকনির্দেশনায় ৮ এপিবিএনের গোয়েন্দা দল ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করে আসছে।
​৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণ, অস্ত্রের মহড়া প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, অনলাইন ও সরাসরি জুয়া বন্ধ এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com