April 14, 2026, 2:47 pm

শিরোনাম :
নাজিরপুরে শিক্ষার্থী ৫ জন বিপরীতে শিক্ষক ৪  স্কুল ঘরের পাশে গরুঘর,ব্যাহত শিক্ষা কার্যক্রম। বেরোবিতে চৈত্রসংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরের উন্নয়ন ও সংকট উত্তোরণে কাজ করার অঙ্গীকার নবাগত জেলা প্রশাসকের রংপুর নগরীতে ব্যবসা-বাণিজ্য প্রসারে রসিক প্রশাসকের সাথে ব্যবসায়ীদের সভা রংপুরে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় আসামী পলাশের মৃত্যুদন্ড পোরশায় পুকুরে কীটনাশক প্রয়োগে লক্ষাধীক টাকার মাছ নিধনের অভিযোগ আদমদীঘিতে মাটি খেকোদের কাছে জিম্মি এলাকাবাসী; নিরব ভূমিকায় প্রশাসন সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল উনচিপ্রাং–রইক্ষ্যং পুটিবনিয়া সিএনজি চালক সমবায় সমিতির নির্বাচন ৮ মে

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে যেই দায়িত্ব নেবেন, তাকেও হত্যা করবে:ইসরায়েল।”

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব।

‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’
বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে যেই দায়িত্ব নেবেন, তাকেও হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইসরায়েল।

বুধবার এক বিবৃতিতে তিনি এ হুমকি দেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা থেকে যে-ই নেতা নিয়োগ পাবে এবং ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখবে, পাশাপাশি ইরানের জনগণকে দমন করবে—সে নিঃসন্দেহে নির্মূলের লক্ষ্য হবে।

তিনি আরও বলেন, তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে—তা কোনো বিষয় নয়।

কাটজ জানান, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে এবং দেশটির জনগণের জন্য সরকার পতনের পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে ইসরায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *