আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠিয়েছে।
জানা যায়, আদমদীঘি থানার পুলিশ শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদালতের দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সান্তাহার ঈদগাহ এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে তৌফিকুর রহমানকে নিজ বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এছাড়াও পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা বিক্রয় ও সেবনের দায়ে চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কালাচাঁদ মোহন্তের ছেলে গোপাল মোহন্ত এবং CR/ WA মূলে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাহার আলী সরদারের ছেলে সুমন সরদারকে পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তিন আসামীকে রোববার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।
https://www.kaabait.com