• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

৩৬ জুলাই মহামুক্তি দিবস: শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সিরাজগঞ্জে শ্রমিক অধিকার পরিষদের জোরালো অবস্থান

মনজুরুল ইসলাম ​সিরাজগঞ্জ / ৩১ Time View
বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মনজুরুল ইসলাম ​সিরাজগঞ্জ প্রতিনিধি:
​‘শ্রমিকের অধিকার, মানুষের অধিকার—গড়ে তুলি আগামীর নতুন বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘৩৬ জুলাই মহামুক্তি দিবস’। দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ জেলাজুড়ে সাধারণ মানুষ ও শ্রমিকদের মাঝে এক নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
​এই ঐতিহাসিক দিনটি উপলক্ষে শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই মহামুক্তি সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়ন এবং দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়েছে।
​সংগঠনের জেলা সভাপতি মো: সোহরাওয়ার্দী হোসেন এক বাণীতে বলেন, “শ্রমিক ও মেহনতি মানুষের নায্য পাওনা নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি ক্ষেত্রে সুশাসন ও শ্রমবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে হবে।”
​দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি থেকে শ্রমিক অধিকার পরিষদের নেতারা সমাজ থেকে সব ধরনের চাঁদাবাজি, সিন্ডিকেট ও বৈষম্য দূর করে একটি নতুন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com