• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল ২০২৬ এর ১২ তম আসর

Reporter Name / ৪২৩ Time View
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নজরুল ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। বিপিএলের ১২তম আসরে অংশ নেবে ৬ টি দল। এবারের বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের তিনটি ভেন্যুতে—সিলেট, চট্টগ্রাম ও ঢাকা।

বিপিএলকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। খেলোয়াড়, কোচ এবং সমর্থক—সবার মধ্যেই রয়েছে আলাদা উন্মাদনা। আয়োজকদের প্রত্যাশা, এবারের বিপিএল হবে আগের সব আসরের তুলনায় আরও জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,
“এবারের বিপিএল হবে এখন পর্যন্ত অনুষ্ঠি আসরগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও সফল বিপিএল। আয়োজন, প্রতিযোগিতা ও দর্শক অংশগ্রহণ—সব দিক থেকেই এবারের আসর হবে ব্যতিক্রমী।”

প্রথমবারের মতো এবারের বিপিএলে নকআউট পর্বের ম্যাচগুলো সিলেট ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই পর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। টিকিট কিনতে পারবেন বিসিবি ওয়েবসাইট থেকে।

সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, বিপিএলের ১২তম আসর দেশের ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে এবং দর্শকদের জন্য উপহার দেবে রোমাঞ্চকর সব ম্যাচ। দর্শকদের আশা এই বি পি এল খেলে তৈরি হবে নতুন সুপারস্টার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com