• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৫
শিরোনামঃ
বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বাকেরগঞ্জ গ্রিন লাইফ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ গ্রাম থেকে শহর—উন্নয়নের সুবিধা পৌঁছাবে সবার ঘরে: নন্দীগ্রামে এমপি মোশারফ রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থী দেশ গড়তে কর্মজীবি নারীদের খারাপভাবে চিহ্নিত করা হচ্ছে …… রংপুরে জিএম কাদের

Reporter Name / ১২৬ Time View
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 রংপুর অফিস

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের চরিত্র শেষ করে জঙ্গী রাষ্ট্র করার চেষ্টা করা হচ্ছে। যেখানে নারীরা কাজ করতে পারবে না। কর্মজীবি নারীদের খারাপভাবে চিহ্নিত করা হচ্ছে। তাদের রাস্তায় নামতে দেবে না, স্বাভাবিক জীবন-যাপন করতে দেয়া হবে না। তারা সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থী দেশ গড়তে চায়। এ থেকে দেশ রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিতে হবে।
রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ সদর আসনের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট করবে নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনী। এটি দেশদ্রোহিতা বলে একদিন প্রমাণিত হবে বলে আমার ধারণা।
তিনি বলেন, আমাদের নারী-পুরুষ এক সাথে কাজ করে। আমরা নিজ নিজ ধর্ম অন্তর থেকে চর্চা করি। তাই বলা যায় আমরা ধার্মিক, সহানুভূতিশীল ও অসম্প্রদায়িক দেশের মানুষ। একদল বলছে নারীদের চাকুরী করা যাবে না। তাহলে যেই পরিবারে একমাত্র মেয়ে রয়েছে, সেই পরিবার কিভাবে চলবে। তারা দাবী করছে নারীরা কাজ করলে সমাজ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ইসলামে তো এমন কথা নেই, তাই এই কথাগুলি তারা কোথা থেকে পেল। আমাদের নবীর সাথে যুদ্ধক্ষেত্রে পরিবারের নারীরা গিয়েছিলেন। তাই জনগণকে সর্তক করে বলতে চাই, আমাদের প্রাচীন ঐতিহ্য বাঁচিয়ে রাখা, নিজস্ব সংস্কৃতি ধারণসহ চিরাচরিত বাংলাদেশ লালন করতে হবে।
তিনি আরও বলেন, অর্ন্তবর্তী সরকারের সাথে দেশের মানুষের সম্পর্ক কম। তারা কখনো দেশ চালায়নি। তারা বাহিরের কোন শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাইছে। তারা বলছে আজাদী, আমি বলবো গোলামী। তারা একটি দেশের গোলামী করার জন্য এসব করছে। তারা বলছে ইনসাফ, আমি বলবো চরম বেইনসাফ। দেশে চিহ্নিত খুনীদের ছেড়ে দেয়া হচ্ছে আর নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে দেয়া হচ্ছে। সর্বক্ষেত্রে অন্যায়-অত্যাচার করা হচ্ছে। ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। আমাদের দেশবাসীকে প্রস্তুত হতে হবে।
জিএম কাদের বলেন, প্রচার-প্রচারণায় অত্যন্ত ভাল সাড়া পাচ্ছি। রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভাল। বিগত দিনে অন্যায়-অত্যাচারের জন্য আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। সুষ্ঠুভাবে ভোট হলে, গণনা ও ফলাফল হলে এবার আমরা অনেক বেশি ভোট ও সিট পাবো।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com