• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৪
শিরোনামঃ
বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বাকেরগঞ্জ গ্রিন লাইফ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ গ্রাম থেকে শহর—উন্নয়নের সুবিধা পৌঁছাবে সবার ঘরে: নন্দীগ্রামে এমপি মোশারফ রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেইজের অপপ্রচারের বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ১২৬ Time View
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে ‘Roasting Centre Sapahar’ নামক একটি বিতর্কিত ফেসবুক পেইজের মাধ্যমে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের গোপন ভিডিও ধারণ, অশ্লীলতা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্টে ‘সাপাহারের সর্বস্তরের সচেতন জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ওই ফেসবুক পেইজের অ্যাডমিন ও সংশ্লিষ্ট চক্রটিকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাপাহার ক্রীড়া একাডেমীর চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী অনিক, জবই বিল জীববৈচিত্র্য ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কারিম, ভুক্তভোগী পরিবারের সদস্য রুবেল হোসেন, সাপাহার সরকারি কলেজ ছাত্রদল সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন, কনন্টেন ক্রিয়েটর সুমন,নাঈম, ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “একটি অসাধু চক্র ‘Roasting Centre Sapahar’ নামের পেইজটি ব্যবহার করে আমাদের কোমলমতি স্কুল শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ করছে এবং তা বিকৃতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। এতে শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এই ধরনের অশ্লীলতা ও সাইবার অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই চক্রটি দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অতি দ্রুত এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হোক। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উক্ত ফেসবুক পেইজের আপত্তিকর কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাপাহার থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com